জীবন??

 জীবন মানে কি? জীবনকে আমরা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিয়ে থাকি। বিভিন্ন পেশাগত দিক দিয়ে মানুষ তার জীবনের অর্থ বুঝিয়ে থাকে। কেউ যদি চাকুরী করে তাহলে সে ভাবে জীবন মানে চাকুরী করা, আর চাকুরী মানেই জীবন। এটা ছাড়া সে অন্য কিছু ভাবতে পারে না। অন্যদিকে যে ব্যবসা করে সে মনে করে ব্যবসা মানেই জীবন, আর জীবন মানেই ব্যবসা। তার দৃষ্টিভঙ্গি অন্যদিকে ফেরার মত নয়। ঠিক তেমনি যে গান গায় সে তার গানকেই মনে করে জীবন, আর জীবন মানেই গান। সে জীবনে অন্যকিছুকে ঘিরে জীবন ভাবতে পারে না। সে গানকেই জীবন মনে করে। আর যারা কৃষিকাজ করে তারা মনে করেন জীবন মানেই কৃষিকাজ, আর কৃষিকাজ মানেই জীবন। সারকথা আপনি দেখবেন প্রত্যেকই যার যার অবস্থান থেকে নিজের পেশাগত অবস্থাটাকেই জীবন ভাবে। অন্যকিছু ভাবাটা তার জীবনে অন্যায়বোধ মনে হয়। এর বিপরীত কেউ কিছু বোঝালে সে বুঝতে চায় না। তার শিশুসুলভ জীবন থেকে কৃষি ইত্যাদি কর্মকান্ডে জীবন অতিবাহিত করায় জীবন মানে যে অন্যটা সে তা বুঝতে চেষ্টা করে না। যে তাকে বুঝাতে চায় সে উল্টা তাকে বোকা বলে ফিরিয়ে দেয়।


তাহলে এর সারমর্ম দাঁড়ালো যে, পৃথিবীতে আসার পর যে কোন একটা পেশা গ্রহণ করতঃ জীবন নির্বাহ করার মানেই জীবন। যে জীবনে কোন বিধি-নিষেধ নেই। বাধা বিপত্তি নেই। কোন গন্ডি নেই। নেই কোন সীমা । আছে শুধু স্বাধীনতা আর স্বাধীনতা। কারো অধীনে থেকে জীবন নির্বাহ করা বা কোন আদেশের যাতা কলে পিষ্ট হওয়া কোন বুদ্ধিমানের কাজ নয়, আর এটাই হল জীবন। এ উক্তিটি হল যারা মনে করেন পেশাগত দিক দিয়ে কোন কর্মপ্লেটে থেকে জীবন যাপন করা তাদের।


আমি বলব, না। আমি এ কথার সাথে ঐকমত্য পোষণ করতে পারলাম না। কারণ, জীবন মানে উপরোল্লিখিত বিষয়াদি নয়। এগুলো মাত্র জীবনের পাকি বিষয়। জীবন মানে কী? 




 দৈহিক শক্তি ছাড়া মানব দেহ দ্বারা দাসত্ব করা দুষ্কার্য। তাই আমি পরিমাণমত খানা পানাহার করে থাকি। উক্ত ঘটনা থেকে স্পষ্ট হয়ে গেল যে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য শুধু মনের চাহিদা বা স্বীয় পেশাগত কর্মস্থল নয়। জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে.....  

Comments